ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার রাতে উপজেলার বৈলর বাজার মডেল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ফেরদৌস এবং জয়নাল আবেদীন। আহত দুইজনই নারী। হতাহতরা ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার বাসিন্দা। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বৈলর বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ইঞ্জিনসহ প্রাইভেটকারের একাংশ বাসের পেছনে ঢুকে গেলে ঘটনাস্থলেই ফেরদৌস মারা যান। আহত হন ফেরদৌসের স্ত্রীসহ তিনজন।

খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদীন মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮