ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

নিষিদ্ধ রাবাদা আবারো এক নম্বর টেস্ট বোলার

আকাশ স্পোর্টস ডেস্ক:

আচরবিধি ভঙ্গের কারণে নিষেধাজ্ঞা পাওয়ায় চলমান অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলতে পারবেন না প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। গতকাল এমন নিষেধাজ্ঞা পেয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ রাবাদার। কিন্তু মঙ্গলবার সুসংবাদই পেলেন তিনি। আবারো আইসিসি র‌্যাংকিং-এ টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন রাবাদা। ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসনকে সরিয়ে শীর্ষে উঠেন রাবাদা।

পোর্ট এলিজাবেথে গতকাল শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ১৫০ রানে ১১ উইকেট নেন দ্বিতীয় স্থানে থাকা রাবাদা। তার এমন বিধ্বংসী বোলিং নৈপুণ্যে ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে নতুন র‌্যাংকিং ঘোষণা করে আইসিসি। সেখানে ৯০২ রেটিং নিয়ে শীর্ষে উঠে আসেন রাবাদা। ৮৮৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান এন্ডারসন। ২৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৯শ’ রেটিং স্পর্শ করলেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে এমন কৃতিত্ব গড়লেন তিনি। এর আগে ভারনন ফিলান্ডার, শন পোলক ও ডেল স্টেইন টেস্ট ক্যারিয়ারে ৯শ’ বা তার বেশি রেটিং অর্জন করেছিলেন।

এদিকে, সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে অপরাজিত ১২৬ রান করেন দলের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তাই র‌্যাংকিং তালিকায় পাঁচ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন ডি ভিলিয়ার্স। ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

নিষিদ্ধ রাবাদা আবারো এক নম্বর টেস্ট বোলার

আপডেট সময় ১০:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮