ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ইস্যুতে সিরিয়াস জাতিসংঘ: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাদের আচরণ এবং তাদের অধিকারের বিষয়টি নিয়ে জাতিসংঘ অত্যন্ত সিরিয়াস বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আদামা দিয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন মন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে ঘণ্টা্ব্যাপী এই বৈঠক হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘আদামা দিয়েন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে পৃথিবী এখন আর চোখ বন্ধ করে থাকবে না। জাতিসংঘ চেষ্টা করবে সকলে মিলে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেই চাপ সৃষ্টি করতে জাতিসংঘ যা কিছু করা দরকার তাই করবে।’

জাতিসংঘ যেভাবে মিয়ানমার ইস্যুতে কথা বলে সেভাবে মিয়ানমারের উপর তারা চাপ সৃষ্টি করে না- এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস। তিনি (জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা) যখন এ দফায় ফিরে যাবেন তখন জাতিসংঘের তৎপরতা প্রমাণ করবে তারা কতটা সিরিয়াস।’

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা তার (জাতিসংঘ দূত) সাথে বিস্তারিত কথা বলেছি। আদামা দিয়েন আমাকে স্পষ্ট বলেছেন বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশ সেল্টার দিয়ে যে নিদর্শন দেখিয়ে যে উদাহরণ সৃষ্টি করেছেন তা অনুকরণীয় এবং প্রসংশনীয়।’

‘মিয়ানমার ইস্যুতে আমরা যে শান্তিপূর্ণ সমাধান চাই তা কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের সাথে আলোচনায় প্রকাশ পেয়েছে। আমি এ বিষয়টা তার কাছে তুলে ধরেছি। আমরা মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিষয়ে সোচ্চার তা তার কাছে পরিস্কার করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ইস্যুতে সিরিয়াস জাতিসংঘ: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮