ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা : দাবানলে ছাই ৬০০ স্থাপনা, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর পেজেশকিয়ানের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ

৫৭ ধারায় নতুন রূপে বাকশালী শাসন : রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মাধ্যমে নতুন রূপে বাকশালী শাসন কায়েম করেছে সরকার।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মহিলা দলের মানববন্ধন কর্মসূচিতে অভিযোগ করেন রিজভী। বগুড়ায় মেয়েকে ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।বিএনপি নেতা বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে প্রধান বিচারপতি জাতিকে আশান্বিত করেছেন। তবে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক কালো আইন তৈরি করেছে।

রিজভী আরো বলেন, ‘বাকশাল তিনি করেছেন—৫৭ ধারা। প্রতিদিন গণমাধ্যমের নেতা ও সাংবাদিকদের ওপর আক্রমণ করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে। বাকশাল একটু অন্য কায়দায়, অন্য ফর্মে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। অনেক তুফান আপনারা তৈরি করেছেন, আপনারা তুফান দিয়ে কালবৈশাখী ঝড় দিয়ে আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।’ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, কোনো সভ্য দেশে এ নির্যাতন মেনে নেওয়া যায় না। তিনি বলেন, দেশে কোনো আইনের শাসন না থাকার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছেন।

মঈন খান বলেন, ‘আমি শুধু আজকে অপরাধ যে করেছে, তার যে সহযোগী যারা ছিল, শুধু তাদের দোষারোপ করব না। প্রশ্ন করব, তাদেরকে কারা আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাদেরকে ও দেশ-জাতিকে… করেছে তার জবাব সরকারকে দিতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

৫৭ ধারায় নতুন রূপে বাকশালী শাসন : রিজভী

আপডেট সময় ১১:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭