ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শোকাহত বাংলাদেশ দল কাল কালো ব্যাজ পরবে

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রায় ৩০ বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বিমান দুঘর্টনায় শোকাহত পুরো বাংলাদেশ। এই শোকের ছায়া বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও না ছুঁয়ে যায়নি। বাংলাদেশ দলের ক্রিকেটার, তাদের পরিবার পরিজন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঘর্টনায় নিহতদের জন্য শোক জানিয়েছেন। মর্মাহত বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল বুধবার ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইউএস–বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে যাত্রী ছিলেন ৭১ জন। তাদের ৫০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। গোটা দেশের সঙ্গে শোকাহত নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কায় যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলও।

বিমান দুর্ঘটনার খবরে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারেও শোকের পাশাপাশি নেমে এসেছে অজানা ভয়। বলতে গেলে সারা বছরই দলের বেশির ভাগ ক্রিকেটারকেই বিমানে পাড়ি দিতে হয় হাজার হাজার কিলোমিটার পথ। যেতে হয় এদেশ থেকে ও দেশে। তাই নেপালের দুর্ঘটনা তাদের মনে ভীতি সঞ্চার না করে যায় না।

বাংলাদেশের দলের পক্ষে বর্তমান দলের অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, নেপালের বিমান দুর্ঘটনায় বাংলাদেশ দল আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে। তিনি বলেন, ‘খরবটা কালই আমরা শুনেছি, খুবই মর্মাহত হয়েছি। বিমানে বাংলাদেশের ৩৫ থেকে ৪০ জনের মতো ছিলেন বলে জেনেছি। তারা কারও না কারও খুব কাছের মানুষ। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবার পরিজনের এই শোক বইবার ক্ষমতা দেন, এ দোয়া করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়ন পরীক্ষা, চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

শোকাহত বাংলাদেশ দল কাল কালো ব্যাজ পরবে

আপডেট সময় ০৬:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮