ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুখরোচক টমেটো চাটনি

আকাশ নিউজ ডেস্ক:

সালাদ বা সবজি হিসেবে মাছ -মাংসের রান্নায় টমেটোর জুড়ি নেই। টমেটো শীতের সবজি হলেও সারা বছরই বাজারে পাওয়া যায় টমেটো। অনেক খাবারের রুচি কম থাকে। তারা মুখে রুচি আনতে খেতে পারেন টমেটোর চাটনি। ভাতের সাথে খেতে নপারেন টমেটোর চাটনি। টমেটোর চাটনি আপনার মুখে রুচি বাড়াবে।

ঘরেই পরিবারের প্রিয়জনের জন্য তৈরি করতে পারেন টমেটোর চাটনি।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন টমেটোর চাটনি।

উপকরণ :

দুটি বড় সাইজের টমেটো (কিউব করে কাটা), আখের গুঁড় চার টেবিল চামচ, সাদা সিরকা দুই টেবিল চামচ, আস্ত জিরা ১/৪ চা চামচ, তেজপাতা দুটি, শুকনা মরিচের খাকি এক চা চামচ, চিনি তিন টেবিল চামচ, সরিষার তেল দুই টেবিল চামচ, লবণ পরিমাণ মত।

প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিন। এরপর গরম তেলে আস্ত জিরা, তেজপাতা ও শুকনা মরিচের খাকি দিয়ে দিন। মাঝারি আঁচে এগুলো বাদামি করে ভেজে নিন। এরপর এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিন। টমেটোগুলো ভালো করে মসলার সঙ্গে মিশিয়ে নিন এবং পাঁচ মিনিট রান্না করুন। এরপর এর মধ্যে গুড়, চিনি ও হালকা একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিট রান্না করুন। এরপর ঢাকনা তুলে আর একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিন সিরকা। সিরকার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর ঢেকে চুলায় উচ্চ তাপে আরো তিন মিনিট রান্না করুন। এরপর চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুখরোচক টমেটো চাটনি

আপডেট সময় ০৬:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮