ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আপনার সিম ও হ্যান্ডসেট কি ফোরজি উপযোগী

আকাশ আইসিটি ডেস্ক:

আপনার সিমটি ফোরজি কিনা, কিংবা ফোরজি সম্পর্কে তথ্য কীভাবে জানবেন তা অনেকেই জানেন না। ফোরজি পেতে হলে সিম কার্ড ও ব্যবহৃত হ্যান্ডসেট ফোরজি উপযোগী কিনা তা জানতে হবে।

সব অপারেটরের ব্যবহারকারীরা বিনামূল্যে তাদের সিম ফোরজি কিনা তা জানতে পারবেন। এ জন্য গ্রামীণফোনের গ্রাহকরা তাদের মোবাইল থেকে *১২১*৩২৩২# ডায়াল করলে ফিরতি এক বার্তায় তার সিমটি ফোরজি কিনা, তা জানতে পারবেন। রবির গ্রাহকরা *১২৩*৪৪# ডায়াল করে তা জানতে পারবেন।

বাংলালিংকের গ্রাহকরা তাদের হ্যান্ডসেট থেকে ৪এ লিখে ৫০০০ নম্বরে খুদে বার্তা পাঠালে ফিরতি বার্তায় ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন।

তিনটি অপারেটর ফোরজি চালুর ব্যাপারে জানালেও সরকারি অপারেটর টেলিটক এমন কোনো সেবা চালু করেনি। সিমটি যদি ফোরজি না হয়, তাহলে তা সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে নিতে হবে।

এ জন্য মূল্য সংযোজন করসহ (মূসক) খরচ পড়বে ১১৫ টাকা। সিম পরিবর্তন করতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও আঙুলের ছাপ দিতে হবে। আপনার ব্যবহৃত হ্যান্ডসেটটি ফোরজি উপযোগী কিনা, সেটি আপনি নিজেই জানতে পারবেন।

এ জন্য প্রথমে মোবাইল ফোনের ‘সেটিংস’ অপশনে যেতে হবে। সেখানে নেটওয়ার্ক অথবা ‘ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্কস’-এ গেলে দেখা যাবে ফোনটি ফোরজি প্রযুক্তির কিনা।

এ ছাড়াও মোবাইল ফোন অপারেটরের সেবাকেন্দ্র ও বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্র থেকেও ফোরজি হ্যান্ডসেটের তথ্য জানতে পারবেন গ্রাহকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আপনার সিম ও হ্যান্ডসেট কি ফোরজি উপযোগী

আপডেট সময় ০৬:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮