ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যতদিন খেলব কোহলির ব্যাট ব্যবহার করব

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টিতে প্রথম ইংলিশ নারী সেঞ্চুরিয়ান ড্যানিয়েল ওয়েট। বিরাট কোহলির ব্যাট দিয়ে এ মহাকাব্যিক সেঞ্চুরি করেন তিনি। তবে তার ওই সেঞ্চুরি ছাপিয়ে আলোচনায় এসেছে ভারতীয় ব্যাটিং সেনসেশনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দর্শনীয় ইনিংস খেলেন কোহলি। তার ৭২ রানের ওই অসাধারণ ইনিংসে ৬ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় ভারত। মাস্টার পিসের ওই নক দেখে ভীষণ মুগ্ধ হন ওয়েট। এতটা হৃদয়ে গেঁথে যায় যে, টুইটারে কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন তিনি।

ওই সময় টুইটটি গোটা ক্রিকেট বিশ্বে তুমুল হইচই ফেলে দেয়। ভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে লেখালেখি হয় বিস্তর। এতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় ভারতীয় রানমেশিনকে।

ড্যানিয়েল বলেন, আমি কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। এতে তিনি বিব্রতকর পরিস্থিতির শিকার হন। পরে আমাদের দেখা হলে ও বলেছিলেন- তুমি এভাবে টুইট করতে পার না। সবাই এটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। অবশ্য এ জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম।

এর পর খুশি হয়ে ড্যানিয়েলকে নিজের একটি ব্যাট উপহার দেন কোহলি। সেই ব্যাট দিয়েই রানের ফোয়ারা ছোটাচ্ছেন ইংলিশ নারী ব্যাটার। এ ব্যাট দিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যানবেরায় ৫৬ বলে ঐতিহাসিক সেঞ্চুরি করেন তিনি, যা ইংল্যান্ডের নারী হয়ে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি।

আরও একটি বিস্ময়কর তথ্য জানিয়েছেন ড্যানিয়েল। বর্তমান ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের গর্বিত সদস্য তিনি। এ ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চেও কোহলির সেই ব্যাটটি ব্যবহার করেন তিনি।

২৬ বছর বয়সী এ ক্রিকেটার জানালেন, আমি এখনও কোহলির ব্যাট দিয়ে খেলি। এ ব্যাটে নিয়মিত রান পাচ্ছি, সেঞ্চুরি করেছি। তাই যতদিন খেলব তার ব্যাট ব্যবহার করে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যতদিন খেলব কোহলির ব্যাট ব্যবহার করব

আপডেট সময় ০৫:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮