ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলংকাকে হারিয়েত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদদের সামনে এখনভারত। বুধবারনিদাহাস ট্রফিরফিরতি পর্বে আবারওভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দেখায় হেরে গেলেও এবারের সাক্ষাতে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েফাইনালের পথে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য টাইগারদের।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারতেরম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম খেলায় ভারতের বিপক্ষে ৬উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ।নিজেদের পরের খেলায় শ্রীলংকার বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পায় টাইগাররা। স্বাগতিক শ্রীলংকার করা ২১৪ রানের জবাবে ২ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।

লংকানদের বিপক্ষে পাওয়াদুর্দান্ত জয়ে অবদান রাখেন মুশফিকুর রহিম, লিটন কুমার ও তামিম ইকবাল। তাদের বীরত্বেশ্রীলংকার বিপক্ষে পাওয়া জয়ে ফাইনালে উঠার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ দলের। সেই লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে প্রাধান্য দেবে বাংলাদেশ দলে। এমনটিইজানান জাতীয় দলের ওপেনার লিটন কুমার। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর লিটন বলেন, ‘ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে আমরা এসেছি।তবে আমরা এখন পরের ম্যাচই নিয়ে ভাবছি।’

অন্যদিকে শ্রীলংকার বিপক্ষে পরাজয়েটুর্নামেন্ট শুরু করলেও, এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। এমনকি ফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে রয়েছে তারা। শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল টিম ইন্ডিয়া। পরের ম্যাচে বাংলাদেশকে হারায় তারা। সোমবার শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় রোহিত শর্মার দল।

আগের ম্যাচের মতো বুধবারও বাংলাদেশকে হারিয়ে সিরিজেরপ্রথম দল হিসেবে ফাইনালে উঠতে চায় ভারত। সোমবারশ্রীলংকার বিপক্ষে জয়ের পর এমনটিইবলছেন ম্যাচসেরা ভারতের শারদুল ঠাকুর। তিনি বলেন, ‘এখন পয়েন্ট টেবিলে আমরা সবার উপরে। শেষ ম্যাচে জিতলে আমাদের ফাইনাল নিশ্চিত হবে। এই সুযোগ পরের ম্যাচেই কাজে লাগাতে চাই আমরা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৫:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮