ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বজনদের নিয়ে বিশেষ ফ্লাইট নেপালে

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের নিয়ে দেশটির রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান।

আজ সকাল ৯টা ২ মিনিটে ৪৬ জন স্বজন ও ইউএস-বাংলার সাতজন কর্মকর্তা নিয়ে এয়ারলাইন্সের বিএস-২১১ ঢাকা ত্যাগ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জিএম) কামরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, দুর্ঘটনার পরেই তাঁরা ঘোষণা দিয়েছিলেন যে প্রতিটি পরিবার থেকে একজন করে স্বজনকে নেপালে নিয়ে যাওয়া হবে।

সে অনুযায়ী আজ সকাল ৯টা ২ মিনিটে ৪৬ স্বজনসহ এয়ারলাইন্সের সাত কর্মকর্তা একটি ফ্লাইটে করে নেপালের উদ্দেশে রওনা দেন। ইউএস-বাংলার কর্মকর্তারা সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করবেন এবং মরদেহগুলো কীভাবে দেশে আনা যায়, সে ব্যবস্থা করবেন বলে জানান কামরুল ইসলাম।

সেইসঙ্গে যেসব যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাঁদের চিকিৎসা ব্যবস্থাও তদারক করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বজনদের নিয়ে বিশেষ ফ্লাইট নেপালে

আপডেট সময় ০৩:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮