ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

হাঁস মারায় চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাঁসের বাচ্চা মারা যাওয়ায় সিদ্দিকুর রহমান নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই আবদুর রাজ্জাক।

সোমবার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাঘহাটা মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান বাঘহাটা মহল্লার আবদুল করিমের ছেলে। ঘটনার পর থেকে আবদুর রাজ্জাক পলাতক রয়েছেন। পুলিশ তার বাবা ও ছোট ভাইকে আটক করেছে।

রাজশাহীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হচ্ছিলেন সিদ্দিকুর। এ সময় তার ভ্যানের চাপায় একটি হাঁসের বাচ্চা মারা যায়। এ নিয়ে সিদ্দিকুর ও আবদুর রাজ্জাকের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুর রাজ্জাক বাঁশ দিয়ে সিদ্দিকুরের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, আবদুর রাজ্জাককে আটকের চেষ্টা চলছে। আর তার ভাই ও বাবাকে থানায় নিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

হাঁস মারায় চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৫:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮