ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

প্রেমের দায়ে কিশোরী মেয়েকে খুন করলেন বাবা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেম করায় ১৩ বছরের কিশোরী কন্যাকে গলা কেটে খুন করেছেন বাবা। এ ঘটনা ঘটেছে ভারতের নয়াদিল্লির কারওয়াল নগরে। দুই দিন ধরে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। এ ঘটনায় তার বাবা সুদেশ গিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে উত্তর প্রদেশ ও দিল্লি পুলিশের যৌথ দল তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ ও মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে কিশোরীর বাবাকেই খুনি হিসেবে শনাক্ত করে। বাবাও খুনের কথা স্বীকার করেন বলে খবর জানায় টাইমস অব ইন্ডিয়া।

সংশ্লিষ্ট এলাকার শীর্ষ এক পুলিশ কর্মকর্তা জানান, গত ৭ মার্চ কিছু জিনিস কেনার জন্য দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল ওই কিশোরী। তারপর সে আর বাড়ি না ফিরলে থানায় ডায়েরি করেন তার বাবা।

এর দুই দিন পর নয়াদিল্লির শহরতলির ট্রোনিকা সিটি এলাকা থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশ শনাক্ত করে তার পরিবার।

তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখে যে, কিশোরীকে তার বাবার মতোই দেখতে এক ব্যক্তি মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে। পরে জেরায় তার বাবা মেয়েকে খুনের কথা স্বীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রেমের দায়ে কিশোরী মেয়েকে খুন করলেন বাবা

আপডেট সময় ০৫:১৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮