ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

খালেদার জামিনে প্রমাণ হলো আদালতে হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আদালত যে স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে, সেটি খালেদা জিয়ার জামিনের আদেশেই প্রমাণ হয়েছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার বিচারপতি ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বিএনপি চেয়ারপারসনকে চার মাসের জন্য জামিন দেন। এরপর সচিবালয়ে আইনমন্ত্রীর কাছে প্রতিক্রিয়া জানতে চান গণমাধ্যমকর্মীরা।

মন্ত্রী বলেন, ‘এ জামিনের মাধ্যমে প্রমাণ হলো সরকার আদালতের উপর হস্তক্ষেপ করে না।’ এই মামলায় এখন রাষ্ট্রপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘পরের কর্মপন্থা দুর্নীতি দমন কমিশন ঠিক করবে।’

খালেদা জিয়া কখন মুক্তি পাবেন-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘জামিনের অর্ডার জেলখানায় যাওয়ার পরই মুক্তি পাবেন তিনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

খালেদার জামিনে প্রমাণ হলো আদালতে হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

আপডেট সময় ০৪:১৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮