ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে বস্তিতে আগুন, পুড়ল তিন সহস্রাধিক ঘর

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর ১২ নম্বরে হারুনাবাদ তিনটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন ‍লাগার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে। এতে তিন হাজারেরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ভোর চারটার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

জানা গেছে, ভোর চারটার দিকে হঠাৎ একটি বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। হারুনাবাদ এলাকার কবির মোল্লার বস্তি, সাত্তার মোল্লা ও নাগর আলীর বস্তি আগুনের কারণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। চিৎকারে ঘুমিয়ে থাকা মানুষ জেগে উঠে দ্বিগ্নিদিক ছোটাছুটি করতে থাকেন।

খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় ভোর ছয়টার দিকে আরও পাঁচটি ইউনিটসহ মোট ২১টি ইউনিট চেষ্টা চালিয়ে সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, এসব বস্তিতে থাকা লোকজনের মধ্যে বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক। এজন্য প্রায় সবার ঘরেই পোশাকের ঝুট এবং প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া পাওয়া যায়নি হতাহতের কোনো খবরও।

অগ্নিকাণ্ডের পর স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা ঘটনাস্থলে পৌঁছে জানান, বস্তিটিতে প্রায় ২৫ হাজার মানুষ বসবাস করে। সেখানে সাত থেকে আট হাজারের মতো ঘর রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে বস্তিতে আগুন, পুড়ল তিন সহস্রাধিক ঘর

আপডেট সময় ০৯:২৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮