ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

শ্রীলঙ্কা-ভারত ম্যাচে টস হতে বিলম্ব

আকাশ স্পোর্টস ডেস্ক:

বৃষ্টির কারণে নিদাহাস ট্রফিতে আজ শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ম্যাচে টস হতে বিলম্ব হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় টস হওয়ার কথা ছিল। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।

দুই দলই আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে। এর আগে তারা দুইটি করে ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে। সিরিজের উদ্বোধনী ম্যাচে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়েছিল ভারত। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারায় বাংলাদেশ।

বৃষ্টির কারণে যদি আজ শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে অবশ্য বাংলাদেশের জন্যই সুবিধা। ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলের পয়েন্ট হবে তিন করে। লিগ পর্বে বাংলাদেশের এখনও দুইটি ম্যাচ বাকি। আজকের ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশ দুইটি ম্যাচের মধ্যে একটিতে জয় পেলেই ফাইনালে উঠে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

শ্রীলঙ্কা-ভারত ম্যাচে টস হতে বিলম্ব

আপডেট সময় ০৮:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮