ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঝড় তুলেছে মুশফিকের ‘নাগিন’ ড্যান্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টাইগারদের ২১৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেন লংকানরা। জবাবে ২ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে মাহমুদউল্লাহ বাহিনী, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় জয়।

ব্যাটকে তলোয়ার বানিয়ে স্বাগতিক বোলারদের কচুকাটা করে এ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম। ৩৫ বলে খেলেন ৭২ রানের ম্যাচ উইনিং ইনিংস। তবে যতটা না বীরোচিত ইনিংস, এর চেয়েও বেশি আলোচনার ঝড় তুলেছে তার নাগিন ড্যান্স।

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জয়সূচক রানটি নেয়ার পর খ্যাপাটে উদযাপনে মাতেন মুশফিক। এর পরই নতুন অবতারে দেখা দেন ম্যাচের নায়ক। হুঙ্কার ছোড়ার পর দেখান ‘নাগিন শো’। সঙ্গে সঙ্গে তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তা নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। একের পর এক মজার টুইট করছেন ক্রিকেট অনুরাগীরা।

শারভারি গায়েকওয়াদ নামে একজন লিখেছেন- জয়ের পর মুশফিকের নাগিন ডান্স আমার দেখা ক্রিকেট মাঠে সবচেয়ে মজার দৃশ্য।

ফারহান নামের একজন লিখেছেন, ভারতীয় ধারাবাহিক ‘নাগিনের’ প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন মুশফিক।

ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্সা ভোগলে টুইট করেছেন, খোঁজে থাকা টাইগারদের জন্য এটি চমৎকার জয়। ২১৫ রান তাড়া করে জয় সবসময় বিশেষ কিছু। সিরিজ নিয়ে কথা বলুন।

হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। মোমেন্টাম পেতে একটি জয় অতি গুরুত্বপূর্ণ ছিল টাইগারদের জন্য। শ্রীলংকাকে হারিয়ে তা পেয়েছেন তারা। এখন দেখার বিষয়, তিনজাতি সিরিজের বাকি দৃশ্যে কী ভেলকি দেখান মুশফিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমরাহ পালন শেষে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল

ঝড় তুলেছে মুশফিকের ‘নাগিন’ ড্যান্স

আপডেট সময় ০৬:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮