ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাব্বিরের চোখে ‘কিংবদন্তি’ ধোনি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

সমর্থকদের মধ্যে যা-ই হোক, মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক—এ কথা বলেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেই। কলকাতায় ‘সেরা বাঙালি’র পুরস্কার নিতে গিয়ে বলা মাশরাফির এই মন্তব্যই যেন প্রতিফলিত হলো সাব্বির রহমানের ফেসবুক পেজে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর যে কেবল বন্ধুত্ব নয়, শ্রদ্ধার সম্পর্কও আছে, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে সেটিই জানিয়ে দিলেন তিনি।

ভারতের সফলতম অধিনায়ককে ‘কিংবদন্তি’ই বলছেন সাব্বির। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ছবিটির শিরোনাম দিয়েছেন ঠিক এইভাবে, ‘উইথ ওয়ার্ল্ড লিজেন্ড এমএস-৭’, সঙ্গে উচ্ছ্বসিত হওয়ার কিছু ইমো।

ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই বিশ্বকাপ জিতিয়েছেন, জিতিয়েছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। টেস্টে আইসিসির র‍্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছেন দেশকে—এমন ক্রিকেটারকে ‘কিংবদন্তি’ বলে তাঁর প্রতি সম্মাননা জানিয়েছেন সাব্বির।

ফেসবুকে ধোনির সঙ্গে সাব্বিরের এই ছবিতে এখন পর্যন্ত নিজেদের অনুভূতি জানিয়েছেন ৭৬ হাজার ভক্ত-সমর্থক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাব্বিরের চোখে ‘কিংবদন্তি’ ধোনি

আপডেট সময় ০৩:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭