ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৬ জন শ্রীঘরে

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অধীনে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ছয় ভুয়া পরীক্ষার্থী আটক। আটককৃত ছয়জনকে দেড় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রংপুরের বদরগঞ্জের ফয়সাল (২৪), বরগুনা জেলা সদরের ফারদিন হাসান (২৫), নেত্রকোনার মোহনগঞ্জের আনোয়ার হোসেন (২৬), কিশোরগঞ্জের হোসেনপুরের আব্দুল কাদির (২৬), কিশোরগঞ্জের নিকলীর শরীফুল ইসলাম (২৫) ও কিশোরগঞ্জের মিঠামইনের শফিকুল ইসলাম (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ দৈনিক আকাশকে জানান, সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নকর্মী, পরিচ্ছন্নকর্মী (ফরাস) ও মালি পদে নিয়োগ পরীক্ষা চলছিল। এ পরীক্ষায় মোট ৬৬টি পদে ছয় হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রক্সি দিতে গিয়ে ছয়জন ভুয়া পরীক্ষার্থী আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দেড় মাস করে কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া মোবাইলফোন বহনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৬ জন শ্রীঘরে

আপডেট সময় ১০:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮