ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

এফবিআইয়ের নতুন প্রধান ক্রিস্টোফার রে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এর নতুন পরিচালক হিসেবে দায়িত্বগ্রহণ করছেন বিচার বিভাগের সাবেক আইনজীবী ক্রিস্টোফার রে। মঙ্গলবার মার্কিন সিনেটে ৯২-৫ ভোটে তাকে সমর্থন দেয় সিনেটররা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধান জেমস কোমি বরখাস্ত হওয়ার তিনমাস পরে নতুন পরিচালক পেল দেশটির সর্বোচ্চ আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনী।

অভিযোগ উঠে, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে বিবাদের জেরেই পদচ্যুত হন কোমি। ৯ মে তার বরখাস্তের পর বিশেষ কাউন্সিল রবার্ট মুলারকে রুশ সংযোগ নিয়ে এফবিআইকে নিয়ে তদন্তের দায়িত্ব দেয় বিচার বিভাগ। ফলে এবার মুলারের সঙ্গে এই তদন্তে থাকছেন রে। গত মাসে শপথের সময় মুলারের প্রশংসাও করেছিলেন রে।

গত মাসে রে শপথ নিয়েছিলেন যে কোনওরকম রাজনৈতিক কিংবা প্রেসিডেন্টের চাপে দায়িত্ব অবহেলা করবেন না তিনি। মঙ্গলবার রিপাবলিকান সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি বলেন, এই মুহূর্তে রে’র স্বাধীনভাবে কাজ করা খুবই জরুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ

এর আগে ২০০০ সালে এনকর্প কর্পোরেশনের প্রতারণা মামলাতে কোমির সঙ্গে কাজ করেছিলেন ক্রিস্টোফার রে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সময় বিচার বিভাগে অ্যাটর্নি জেনারেলের সহযোগী হিসেবেও দায়িত্বপালন করেছিলেন রে। তাকে এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য সমর্থন দিয়েছেন ওবামা প্রশাসনে কাজ করা দুই ডেমোক্রেটও।

Tag :
আপলোডকারীর তথ্য

এফবিআইয়ের নতুন প্রধান ক্রিস্টোফার রে

আপডেট সময় ০২:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭