ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বিএনপিই জঙ্গিবাদের মদদদাতা: তারানা হালিম

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিই জঙ্গিবাদের মদদদাতা, তারাই জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা। আর তাদের মদদেই জঙ্গিরা বিভিন্ন জায়গায় নাশকতা করছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, সরকারের উদারতার কারণেই খালেদা জিয়া জেলখানায় সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। আর সরকারের উদারতার কারণেই খালেদা জিয়া গৃহপরিচারিকাকে জেলখানার ভেতরে নিয়ে রাখতে পারছেন।

তিনি বলেন, বিএনপি বর্তমানে আওয়ামী লীগ সরকার নিয়ে যেসব উক্তি করছে তার প্রত্যেকটি উক্তি নিয়েই আদালত অবমাননা মামলা হতে পারে। সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা সরকার তাই করছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদসহ স্থানীয় এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিএনপিই জঙ্গিবাদের মদদদাতা: তারানা হালিম

আপডেট সময় ১০:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮