ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিভে জল আনা তাওয়া ফ্রাই রূপচাঁদা

আকাশ নিউজ ডেস্ক:  

রূপচাঁদা মাছ খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। সামুদ্রিক মাছের মধ্যে স্বাদে ও গন্ধে রূপচাঁদার জুড়ি নেই।

আজ দৈনিক আকাশ পাঠকের জন্য থাকছে জিভে জল আনা তাওয়া ফ্রাই রূপচাঁদা।

আসুন জেনে নেই কীভাবে রাঁধবেন তাওয়া ফ্রাই রূপচাঁদা

উপকরণ :

বড় রূপচাঁদা ১টি, টক দই ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১-২ চা চামচ, আদা বাটা ১-২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১-২ চা চামচ, হলুদ গুঁড়া ১-৩ চা চামচ, লেবুর রস ১-২ লেবুর, চিনি ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লেমন রাইন্ড ১-২ চা চামচ, লবণ স্বাদমতো, মোটা পেঁয়াজ কুচি ১-২ কাপ, কাঁচামরিচ ৬টি।

প্রণালি :

রূপচাঁদা মাছের ২ পাশ তেরছা করে ছুরি দিয়ে চিড়ে নিন। ১ টেবিল চামচ তেল এবং অন্যান্য সব মসলা একত্রে মাখিয়ে একটি পেস্ট তৈরি করুন। মাছে এই পেস্ট ভালো করে মাখিয়ে ১-২ ঘণ্টা মেরিনেড করুন। ননস্টিক প্যানে তেল ব্রাশ করে নিন। অল্প আঁচে মাছ এপিঠ-ওপিঠ করে ভাজুন। মাঝে মাঝে চামচে করে মাছের গায়ের রয়ে যাওয়া মসলা মাখিয়ে দিন। একটু পোড়া পোড়া হলে নামান। এই প্যানেই বাকি ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে সামান্য ভাজুন। এক চিমটি লবণ দিয়ে নেড়ে মাছের ওপরে ঢেলে দিন। ব্যস তাওয়া ফ্রাই রূপচাঁদা পরিবেশনের জন্য তৈরি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিভে জল আনা তাওয়া ফ্রাই রূপচাঁদা

আপডেট সময় ০৭:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮