ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপে নেই আফগানিস্তান!

আকাশ স্পোর্টস ডেস্ক:

হট ফেভারিট হিসেবে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল আফগানিস্তান। প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুর্দান্ত পারফরম করারও আভাস দিয়েছিলেন আফগানরা। তবে মূলপর্বে এসে খেই হারিয়ে ফেলে এশিয়ার দলটি। হেরে চলেছে একের এক ম্যাচ।

বৃহস্পতিবার পুচকে হংকংয়ের কাছে পরাজয়ের মালা পরেছে আফগানিস্তান। স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের কাছে হারার পর এ নিয়ে টানা তিন ম্যাচে হারল রশিদ খান বাহিনী। এতে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শংকা জেগেছে আফগানদের। এ শংকা বাস্তবে ফললে ২০১৯ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হবে তাদের।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন আনুষ্মান রাথ।

পরে বৃষ্টি হওয়ায় আফগানদের লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২২৬ রান। সেই রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলতে সক্ষম হয় তারা। ফলে বৃষ্টি আইনে ৩০ রানে জয় পায় হংকং। দলটির হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইশান খান। ২ উইকেট নেন নাদিম আহমেদ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। এ হারে ক্রিকেটের সবচেয়ে বড় আসরে আফগানিস্তানের খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে! দিনের অপর ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারিয়ে টানা তিন জয়ে সুপার সিক্সে এক পা দিয়েছে স্কটল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

বিশ্বকাপে নেই আফগানিস্তান!

আপডেট সময় ০৫:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮