ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ হোটেল চালু

আকাশ নিউজ ডেস্ক:

আকাশচুম্বী ভবনের শহর দুবাইয়ে পর্যটকদের জন্য স্থাপিত হল বিশ্বের উচ্চতম হোটেল। উচ্চতা ৩৫৬ মিটার বা ১১৬৮ ফুট। উচ্চতার দিক দিয়ে হোটেল জেডব্লিউ ম্যারিয়ন মারকুইসকে পেছনে ফেলে বর্তমানে এটি শীর্ষস্থানে চলে এসেছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করা হয়।

৩৫৫ মিটার উচ্চতার মারকুইস থেকে এর উচ্চতা মাত্র এক মিটার বেশি অর্থাৎ ৩৫৬ মিটার। ৭৫ তলাবিশিষ্ট হোটেলটি লন্ডনের বিগ বেনের চেয়ে তিন গুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৫৬ মিটার বেশি উঁচু। বর্তমানে এটি গিনেস বুক অব ওয়ার্ল্ডের পাতায় সর্বোচ্চের খেতাবটি দখল করে নিয়েছে।
জিভোরা হোটেলের অতিথিদের জন্য প্রবেশদ্বারটি স্বর্ণ দিয়ে মোড়ানো। হোটেলের সাজসজ্জা থেকে শুরু করে সবকিছুই বিলাসবহুল। সর্বোচ্চ এই হোটেলটির ছাদে রয়েছে ঘূর্ণায়মান রেস্তোরাঁ। এখানে বসে চারদিক থেকে দুবাই শহর দেখা যাবে। দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত হোটেলটিতে অতিথিদের জন্য ৫২৮টি কক্ষ ও সুইটস এবং চারটি রেস্তোরাঁ রয়েছে। এছাড়া এ ভবনে রয়েছে ছয়টি লিফট ও তিন হাজার ৮৫৯টি সিঁড়ি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ হোটেল চালু

আপডেট সময় ০৩:১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮