ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মায়ের লাশের সঙ্গে ৩০ বছর!

আকাশ নিউজ ডেস্ক: 

মা জীবিত আছেন ভেবে ৩০ বছর ধরে লাশের সঙ্গে বসবাস করেছেন মেয়ে। ওই বাসা থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ইউক্রেনের মেকোলাইভ শহরে এমন ঘটনা ঘটেছে।

ল্যাটে কিছু একটা সমস্যা হয়েছে এমন আশঙ্কা থেকে ইউক্রেনের মেকোলাইভ শহরের পুলিশের কাছ ফোন করেছিলেন প্রতিবেশীরা। পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা খোলার পর দেখতে পান মেঝেতে পড়ে আছেন ৭৭ বছর বয়সী একজন বৃদ্ধা। ডেইলি মিরর।
আর পাশের ঘরে শায়িত অবস্থায় আছে একটি কঙ্কাল। এটির চারপাশে ধর্মীয় মূর্তি রাখা ছিল। পুরো বাড়ি ছিল আবর্জনায় ভর্তি। সঙ্গে অনেক খবরের কাগজও রাখা ছিল। কঙ্কালটি ছিল সাদা পোশাকে মোড়ানো। এটির পায়ে ছিল নীল রঙের জুতা আর সবুজ মোজা। বৃদ্ধা জানান, কঙ্কালটি তার মায়ের। ৩০ বছর আগে যার মৃত্যু হয়েছে। পুলিশ যখন ওই বৃদ্ধাকে উদ্ধার করে তখন তিনি অনেক অসুস্থ ছিলেন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ওই বৃদ্ধা পরে পুলিশকে জানান, তার মায়ের ৩০ বছর আগে মৃত্যু হলেও তিনি বিশ্বাস করেন এখনও বেঁচে আছেন তার মা।

প্রতিবেশীরা জানান, বয়স্ক ওই নারী একাই থাকতেন। কারও সঙ্গে মিশতেন না। নিজের ঘরের সামনের দরজাও পুরোপুরি খুলতেন না কখনও। যা পেনশন পেতেন তা দিয়েই চলতেন। প্রতিবেশীরা কখনও কখনও দয়া করে তার দরজার সামনে খাবার রেখে যেত। কয়েক বছর আগে ওই বৃদ্ধার পা দুটি প্যারালাইজড হয়ে যায়। এর পর থেকে হুইল চেয়ারেই চলাফেরা করতেন তিনি। কিন্তু কয়েক দিন আগে সে শক্তিটুকুও হারান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মায়ের লাশের সঙ্গে ৩০ বছর!

আপডেট সময় ০২:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮