ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানমন্ডিতে চলছে ‘কনসার্ট ফর উইমেন’

আকাশ বিনোদন ডেস্ক:

বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘জয় বাংলা কনসার্ট’। যেখানে গান পরিবেশন করে দেশের নামকরা কয়েকটি ব্যান্ডদল। আজ ৮ মার্চ, বৃহস্পতিবার বিশ্ব নারী দিবস উপলক্ষে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে ‘কনসার্ট ফর উইমেন’।

অনুষ্ঠানটির আয়োজন করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি। আরও আছেন এ প্রজন্মের সবচেয়ে বড় তারকা তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার ও বন্দনা। শিল্পীরা শোনাবেন তাদের জনপ্রিয় এবং আনকোরা কিছু নতুন গান।

বিশ্ব নারী দিবসের এ আয়োজন সব স্তরের নারীর জন্যই উন্মুক্ত বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে এই সঙ্গীতায়োজন। এর আগে সকাল ৯টায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের গেট দর্শকের জন্য খুলে দেয়া হয়। অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে কনসার্টটি সরাসরি দেখাচ্ছে দেশ টিভি।

গানের আয়োজন শুরু হওয়ার আগে ‘আইকন লেডি’ হিসেবে মঞ্চে উঠেন নায়িকা পূর্ণিমা। নারীর সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতে তিনি দর্শকদের নিজ অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

আয়োজন প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘এ আয়োজন শুধু গানের নয়, নারীদের উজ্জীবিত করার। তারা যেন সব বাধা ডিঙিয়ে নিজ প্রতিভা মেলে ধরতে পারে। সেই প্রেরণা জোগাতেই আমরা আজ গাইব। আজ বাঁধভাঙা উল্লাসে নারীরা মেতে উঠুক- এটাই আমার চাওয়া।’

কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন, ‘নারী জাগরণের জন্য গান হতে পারে অনেক বড় হাতিয়ার। তাই আজ চেষ্টা করব, গানে গানে দর্শকের সব জড়তা কাটিয়ে জেগে ওঠার সাহস জোগানোর।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধানমন্ডিতে চলছে ‘কনসার্ট ফর উইমেন’

আপডেট সময় ০১:১৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮