ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

পর্যটন ভিসা দেবে সৌদি আরব

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদেশিদের জন্য অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরব। কঠোর ধর্মীয় অনুশাসনে পরিচালিত এই দেশটিও অবশেষে পর্যটক ভিসা দেওয়া ঘোষণা দিয়েছে

‘নিজ দেশের বাধা নেই এমন সকল নাগরিকদের’ ভ্রমণে ইলেক্ট্রনিক পাস আকারে ভ্রমণ বা পর্যটক ভিসা দেবে সৌদি সরকার।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, আধুনিকায়নের উদ্দেশ্যে নেওয়া এই সংস্কার কর্মসূচির (ভ্রমণ ভিসা) ফলে বিশ্বে দেশটির ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি অর্থনীতিতে বেশ অর্থকড়ি যোগ করবে

দেশটির সরকার হিসাব অনুসারে, আগামী ২০২০ সাল নাগাদ পর্যটন খাত থেকে বিদ্যমান আয়ের অতিরিক্ত ৫৪ বিলিয়ন ডলার রাষ্ট্রীয় কোষাগারে যোগ করা সম্ভব হবে।

পাশাপাশি ২০৩০ সাল নাগাদ বার্ষিক ভ্রমণকারীর সংখ্যা তিন কোটিতে পৌঁছবে।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানে ভিশন ২০৪০ অনুসারে, তেলে ওপর নির্ভরশীলতা কমাতে এ ধরনের আমূল সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।

সৌদি পর্যটন বিভাগের শীর্ষ কর্তা যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ বলেন, নতুন ভ্রমণ ‍ভিসার খরচ এখনও হিসাব করা হয়নি। কিন্তু এটা যথা সম্ভব কম রাখা হবে। কেননা, ভিসা দেওয়া বাবদ পাওয়া অর্থের তুলনায় সামগ্রিক অর্থনৈতিক লাভে আমরা বিশ্বাসী।

বর্তমানে সৌদি আরব খুব সীমিত সংখ্যক দেশকে ভ্রমণ ভিসা দিয়ে থাকে। কিন্তু এতেও নানা থাকে ধরনের বিধি-নিষেধ- এর মধ্যে রয়েছে নিবন্ধিত কোম্পানির তত্ত্বাবধানে ভ্রমণ ও নির্দিষ্ট হোলেটে অবস্থান করা।গেল বছরের আগষ্টে ক্রাউন প্রিন্স ৫০টি দ্বীপকে বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্রে রূপান্তরিত করার ঘোষণাও দিয়েছিলেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন ভিসা দেবে সৌদি আরব

আপডেট সময় ১২:৩৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮