ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন বলেই আমি মন্ত্রী: মোজাম্মেল

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ করতে তাদের প্রত্যেকের বক্তব্য কমপক্ষে ১০ মিনিট করে রেকর্ড করে রাখা উচিত। মুক্তিযোদ্ধারা যেইদিন থাকবেন না, সেইদিন ভবিষ্যৎ প্রজন্ম তার পূর্বপুরুষের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।’

বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা কমান্ডগুলোকে নারায়ণগঞ্জের মতো করে কমপ্লেক্স ভবন তৈরি করে দিতে হবে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে বলেই আজকে আমি মন্ত্রী হতে পেরেছি। মুক্তিযোদ্ধারা জাতির গৌরব। তাদের ঋণ কোনভাবেই আমরা শোধ করতে পারব না। পুলিশের মতো মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট পরিচিতির একটি ব্যাজ তৈরি করতে হবে। যাতে করে মুক্তিযোদ্ধাদের পরিচয় করিয়ে দিতে না হয়।

এর আগে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে কমপ্লেক্স ভবনের নামফলক উন্মোচন করেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, আড়াইহাজার-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রাব্বী মিয়ার সভাপতিত্বে কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডাভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জেবিন বিনতে শেখ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজ গভর্ণিং বডির সভাপতি ড. শিরিন বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কমান্ডার গোপীণাথ দাস, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল লতিফ, বাংলাদেশ প্রেস এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিপিএইচআর) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার নয়ন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন বলেই আমি মন্ত্রী: মোজাম্মেল

আপডেট সময় ১১:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮