ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জাতীয় দলের বাইরে থেকে একটা কাজই করা যায়’

আকাশ স্পোর্টস ডেস্ক:

একসময়ে বাংলাদেশ ক্রিকেটের আইকন হিসেবে তাকেই ভাবা হতো। জাতীয় দলে অভিষেকের পর থেকে সেই সম্ভাবনাও তৈরি করেছিলেন। অথচ কালের পরিক্রমায় দেশের ক্রিকেট সংস্কৃতির কারণে হারিয়ে যেতে বসেছেন শাহরিয়ার নাফীস।

প্রথম শ্রেণির ক্রিকেটে গত তিন মৌসুমে গড়ে হাজার রান করে করেছেন। জাতীয় লিগের চলমান আসরে পরপর দুই ম্যাচে করেছেন ৯৯ ও ১২১ রান। ৩২ বছল বয়সী এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান এখনও জাতীয় দলে ফেরার আপেক্ষায় রয়েছেন।

ঢাকা লিগের চলতি আসরের শুরুটা মোটেও ভালো যায়নি নাফীসের। তবে শুরুর সেই ঘাটতি পুষিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্রণী ব্যাংক দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। গত মঙ্গলবার আবাহনীর বিপক্ষে খেলেছেন ১২১ রানের ঝকঝকে এক ইনিংস। ঠিক তার আগের ম্যাচে মাত্র এক রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি।

পরপর দুই ম্যাচে অসাধারণ খেলে যাওয়া জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমি জাতীয় দলের বাইরে থেকে একটা কাজই করতে পারি। পারফরম করা। আর এটা করতে পারলে সুযোগ আসবে। পারফরম না করলে কখনও সুযোগ আসবে না। আমার ফোকাস হচ্ছে ধারাবাহিক পারফরম করে যাওয়া, বাকিটা আল্লাহর ইচ্ছা।

সর্বশেষ টেস্টে সিরিজে শ্রীলংকার বিপক্ষে হঠাৎ করেই জাতীয় দলে ডাকা হয় আব্দুর রাজ্জাক। প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন চমক লাগিয়ে দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। ৩৫ বছর বয়সে রাজ্জাক জাতীয় দলে ফেরায় সিনিয়র অন্য ক্রিকেটাররাও আশায় আছেন কল পাওয়ার। এ নিয়ে ৩২ বছর বয়সী নাফীস বলেন, সব কিছু নির্ভর করে পারফরম্যান্সের ওপর। রাজ ভাই পারফরম করেছেন, আমাদেরও পারফরম করে জাতীয় দলে ঢুকতে হবে। সুযোগ হবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আমি যদি পারফরম না করি তাহলে জীবনে আর কখনও সুযোগ আসবে না। সে জন্য আমার ফোকাস পারফম করা নিয়ে।

বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি এই অধিনায়ক বলেন, আব্দুর রাজ্জাকের মতো হঠাৎ করে জাতীয় দলে আমারও যদি কখনও ডাক আসে তাহলে একটাই কাজ থাকবে পারফরম করা। চেষ্টা করব দলের প্রত্যাশা অনুসারে খেলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘জাতীয় দলের বাইরে থেকে একটা কাজই করা যায়’

আপডেট সময় ০৪:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮