ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

যাত্রীবেশে বাসযাত্রীদের মালামাল লুট, আহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটে আঞ্চলিক মহাসড়কে যাত্রীবেশে ডাকাত দল বাসচালক সুপারভাইজারসহ চারজনকে কুপিয়ে যাত্রীদের নগদ টাকা ও মালামাল লুট করেছে। বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বাগেরহাটের সাইবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে মেঘনা পরিবহন নামের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত বাস সুপারভাইজার কামরুল ইসলাম তালুকদারকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কামরুল ইসলাম তালুকদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ধানসাগর গ্রামের হায়দার আলী তালুকদারের ছেলে।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন কামরুল ইসলাম তালুকদার দৈনিক আকাশকে বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ৪৫ যাত্রী নিয়ে মেঘনা পরিবহনের একটি বাস বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে যাত্রা করে। রাত পৌনে তিনটার দিকে বাসটি বাগেরহাটের কচুয়া উপজেলার সাইবোর্ড এলাকায় পৌছায়। এসময় পাঁচজনের একটি সশস্ত্র ডাকাতদল প্রথমে আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। বাসচালক রাজু মল্লিককে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা ও মালামাল লুট করে। পরে ডাকাতরা সাইবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি এলাকায় বাসটি থামিয়ে নেমে পড়ে।

পরিবহন মালিক লিটু শরীফ মোস্তফা জামান জানান, বুধবার রাতে বাসে টিকিট ছাড়া কোন লোকাল যাত্রী ছিল না। জনপদের মোড় দিয়ে বাসে এক সাথে পাঁচজন যাত্রী ওঠেন। তারাই এই ডাকাতি করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বাসে ডাকাতির ঘটনা পুলিশকে জানানো হলেও এখনো তারা কোন কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন তিনি।

ডাকাতির কথা স্বীকার করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল কবির এবং মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম বলেন, যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনাস্থল কোন থানা এলাকার মধ্যে পড়েছে তা নিয়ে আমরা দ্বিধায় পড়েছি। তাই ডাকাতির ঘটনায় কারা জড়িত তার তদন্ত শুরু করতে পারছি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

যাত্রীবেশে বাসযাত্রীদের মালামাল লুট, আহত ৪

আপডেট সময় ০৪:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮