ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে ইয়াবাসহ ১৩ জন মাদক ব্যবসায়ী আটক

অাকাশ জাতীয় ডেস্ক :

নোয়াখালী সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ১৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলা সদরের পশ্চিম কৃষ্ণরামপুর গ্রামের বেলায়েত হোসেন (২৪), কালিতারা গ্রামের আবুল তুষার আহাম্মেদ (২৯), কাদির হানিফ ইউনিয়নের আবদুল মোতালেব (২৩), কৃষ্ণরামপুর গ্রামের আবদুল কাইয়ুম সুমন (৩৫), নোয়াখালী পৌরসভার হাউজিং এলাকার ফুয়াদ চৌধুরী রবি (২৮), কৃষ্ণরামপুর গ্রামের মো. শরীফ (২৭), কালাদরাফ ইউনিয়নের সুরুজ মিয়া (৪২), অশ্বদিয়া ইউনিয়নের এমদাদ উদ্দিন টুটুল (৩৯), এওজবালিয়া ইউনিয়নের জাহিদুর রহমান রনি (২২), নোয়াখালী পৌরসভার মাঈন উদ্দিন মহিন (২৫) ও একই এলাকার মাহফুজুল হক মুরাদ (২৮), বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের মাহমুদুল হাসান মামুন (২৯) ও কবিরহাট উপজেলার নরসিংহপুর গ্রামের আবদুল আফনান ইমন (২২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌর শহর, সদর উপজেলার বিভিন্ন এলাকা, কবিরহাট ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভোর থেকে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৩৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবা বিক্রির অপরাধে ১৩ জনকে হাতেনাতে আটকও করা হয়। এদের অনেকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পূর্ব থেকেই একাধিক মামলা রয়েছে। বুধবার একই অভিযোগে মামলা দায়ের শেষে বিকেলের দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

নোয়াখালীতে ইয়াবাসহ ১৩ জন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০১:৫৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮