ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কয়েলের আগুনে পুড়ল ৩২ বসতঘর

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীতে মশা তাড়ানোর কয়েলের আগুনে গবাদি পশুসহ ৩২টি টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

মঙ্গলবার রাত আটটার দিকে জেলা সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রামাণিক পাড়া গ্রামে এই ভয়াবহ আগুন লাগে।

কচুকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী বলেন, রাত আটটার দিকে ওই এলাকার বাবুল হোসেনের বাড়ির গোয়াল ঘরে তার বিধবা বোন কাণ্ঠি বেওয়া প্রতিদিনের মতো মশা তাড়ানোর কয়েল জালিয়ে দেয়। অসাবধনতার কারণে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১২ পরিবারের ৩২ বসত ঘরসহ ঘরে থাকা ধান, চাল, পাট, নগদ টাকা ৯০ হাজার, ৬টি বাইসাইকেল, চারটি স্যালো মেশিন আসবাবপত্রসহ বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও ৪টি গরু ও শতাধিক হাঁস-মুরগি পুড়ে মারা যায়।

ফায়ার স্টেশনে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কয়েলের আগুনে পুড়ল ৩২ বসতঘর

আপডেট সময় ০১:৪৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮