ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল-আকসার গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পবিত্র আল-আকসা মসজিদের সম্পত্তি ও ব্যবস্থাপনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি ও দলিল চুরি করেছে ইসরাইল। জেরুজালেমে অবস্থিত মসজিদটির দেখভালকারী সংস্থা আল-কুদস ইসলামিক ওয়াকফ এই দাবি জানিয়েছে।সংস্থাটির প্রধান হাসান খাতের গণমাধ্যমকে জানান, গত ১৪ জুলাই মসজিদ পার্শ্ববর্তী স্থানে গুলিতে ইসরাইলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ও তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর দখলদার কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়। আমাদের বিশ্বাস ওই সময়েই মসজিদ থেকে গোপনীয় ও গুরুত্বপূর্ণ সকল তথ্যাদি সরিয়ে ফেলা হয়েছে।

খাত্তারের দাবি, ওই গোপনীয় দলিলাদির বেশিরভাগ ছিল মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা সম্পর্কিত ও ধর্মীয় নানা গোপনীয় তথ্যাদিতে ভরপুর। তেল আবিব এসব তথ্যের অপব্যবহার করতে পারে বলে শংকা প্রকাশ করেন তিনি।এর আগে ইসরাইলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য নিহতের পর আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরাইল। এ নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিভিন্ন নিরাপত্তা বেস্টনি ও মেটাল ডিটেক্টর গেইট বসিয়ে মসজিদ খুলে দেয় ইসলাইলি কর্তৃপক্ষ। তবে পঞ্চাশ বছরের নীচের কাউকে মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়।

পরবর্তী সময়ে এ নিয়ে সংঘর্ষ বাধে। এখন পর্যন্ত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১ হাজার ৪’শ জন। পরে বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দার মুখে মেটাল ডিটেক্টর সরিয়ে মসজিদটি আবারো খুলে দেয় ইসরাইল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল-আকসার গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে ইসরাইল

আপডেট সময় ০১:১৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭