ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ’লীগের জনসভায় যাওয়ার পথে গাছের ডালে স্কুলছাত্রের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশে যাওয়া হলো না ধামরাইয়ের স্কুলছাত্র মো. শাকিল আহাম্মেদ খানের (১৬)।

বুধবার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যাওয়ার পথে গাছের ডালে ধাক্কা লেগে বাসের ছাদ থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় তার।দশম শ্রেণির ছাত্র শাকিল দেপাশাই গ্রামের মো. মফিজউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,সকাল ১১টায় দেপাশাই মধ্যপাড়া গ্রাম থেকে ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য ছেড়ে যাওয়া গাড়িবহরে স্বজন পরিবহন বাসের ছাদের ওপরে শাকিল সহপাঠীদের সঙ্গে নেচে-গেয়ে উল্লাস করছিল। বাসটি দেপাশাই কাউন্সিল এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় একটি আমগাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত ওই স্কুলছাত্রের বাবা মো. মফিজউদ্দিন বলেন,শাকিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের জন্য ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়। অবসর পেলেই সে এ ভাষণ শুনত। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়ার। তার সে আশা পূরণ হলো না। এ কষ্ট কেমনে সইব।

এ ব্যাপারে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শরীফ জানান,খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশটির সুরতহাল করে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আ’লীগের জনসভায় যাওয়ার পথে গাছের ডালে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ১১:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮