ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

মাছ ধরতে পুকুরে নেমে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাছ ধরতে পুকুরে নেমে পানিতে ডুবে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলা দুওসুও ইউনিয়নের গুচ্ছগ্রামের সাধুবান্দা পুকুরে এ ঘটনা ঘটে। মৃত মুন্নি আক্তার (১৩) দুওসুও ইউনিয়নের গুচ্ছগ্রামের আবদুল মাজেদের মেয়ে ও দুওসুও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

গুচ্ছগ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্নিসহ আরও কয়েকজন গুচ্ছগ্রামসংলগ্ন সাধুবান্দা পুকুরে সকালে মাছ ধরতে গেলে মুন্নি পুকুরের পাড় থেকে পানিতে পড়ে ডুবে যায়। তবে ঘটনাটিকে অলৌকিক মনে করে পুকুরে নেমে মুন্নিকে উদ্ধারের কেউ সাহস পায়নি।

পরে দুওসুও ইউনিয়নে চেয়ারম্যান আ. সালামকে খবর দিলে তিনি বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তফা কামাল সকাল জানান, বাঁশ দিয়ে ঘটনাস্থল চিহ্নিত করে রংপুর বিভাগীয় ডুবুরিদের খবর দেয়া হয়েছে।

দুপুর ১২টার দিকে স্থানীয় পয়রত আলী নামে এক জেলে পানিতে নেমে মুন্নিকে উদ্ধার করলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়সহ স্থানীয় লোকজন মুন্নিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার মোরশেদ মাসুম বিল্লাহ শান্ত মুন্নীকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

মাছ ধরতে পুকুরে নেমে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু

আপডেট সময় ১০:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮