ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেকের পরিচালনায় ২১ আগস্টের হামলা: হাছান মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা বিএনপির পৃষ্ঠপোষকতায় এবং তারেক রহমানের পরিচালনায় হয়েছে। এই হত্যাকাণ্ডের দায় শুধু তারেক রহমানের একার নয়, এর দায় বেগম খালেদা জিয়ার ওপরও বর্তায়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের দায় বেগম খালেদা জিয়া এড়াতে পারেন না। তিনি সেই দিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। রাষ্ট্রযন্ত্র এই হত্যাকাণ্ডের সহায়তা করেছে। সুতরাং এই হত্যাকাণ্ডের বিচারের আওতায় বেগম খালেদা জিয়াকেও আনতে হবে। এছাড়া ইতিহাসে সঠিক তথ্য সন্নিবেশিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্য জানানোর স্বার্থে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনায় জিয়াউর রহমানসহ জড়িতদের বিচার করতে হবে। এটিই হচ্ছে জাতির প্রত্যাশা বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।

তিনি বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে যারা জড়িত ছিল শুধু তাদেরেই নয়, যারা এর পেছনে ষড়যন্ত্র করেছিল তাদেরও বিচার হওয়া দরকার। এছাড়া এই হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশ নিয়েছিলেন শুধু তাদের মাধ্যমেই সংঘটিত হয়নি। এই হত্যাকাণ্ড দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফল।

আয়োজক সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তারেকের পরিচালনায় ২১ আগস্টের হামলা: হাছান মাহমুদ

আপডেট সময় ১২:৫৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭