ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

স্বামীর আগুনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া খাতুনের (২৪) মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনিয়া এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং উপজেলার রুপনাই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী জাহাঙ্গীর হোসেন। এসময় সোনিয়ার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এ ঘটনায় নিহতের মা নুরুন্নাহার খাতুন বাদী হয়ে জামাই জাহাঙ্গীর হোসেনের নামে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

স্বামীর আগুনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৬:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮