ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন জেলেনস্কি ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী

৭ মার্চের ভাষণ এখনও আমাদের উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এখনও আমাদের উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই ভাষণ আমাদের এখনও উজ্জীবিত করে। তার প্রমাণ হচ্ছে- ১৯৭৫ সালের পর এই ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল। কেউ এই ভাষণ বাজাতে চাইলে তাকে নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। আজ স্বীকৃতির মধ্য দিয়ে এই ভাষণ আবার মানুষের কাছে ফিরে এসেছে।’

৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দানকারী ইউনেস্কোর প্রত্যয়নপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার (৬ মার্চ) গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এ ভাষণের আবেদন এখনও মুছে যায়নি। যখনই এই ভাষণ শুনি, তখনই শরীরে কাঁটা দিয়ে ওঠে। এই ভাষণ এখনও আমাদের জন্য প্রযোজ্য।’

শেখ হাসিনা বলেন, ‘পৃথিবীতে যত বিখ্যাত ভাষণ রয়েছে, এর মধ্যে মার্টিন লুথার কিংয়ের ভাষণটি ছাড়া বাকি সবগুলোই লিখিত। এর বাইরে একমাত্র বঙ্গবন্ধুর ভাষণটিই লিখিত নয়। এটি সম্পূর্ণ তার নিজের মনের কথা। ইতিহাসে এমন নজির বিরল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

৭ মার্চের ভাষণ এখনও আমাদের উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮