ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ৩৫ রাজনৈতিক দল

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ৩৫টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এই তথ্য জানান।

তিনি জানান, নিবন্ধিত বাকি ৫টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বৃদ্ধির আবেদন করেছে। যে পাঁচটি দল সময় বাড়ানোর আবেদন করেছে সেগুলো হলো- বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) বাংলাদেশ ন্যশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও ইসলামী ঐক্যজোট।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর বিধান অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব (অডিট রিপোর্ট) নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্য-বাধকতা রয়েছে। তবে কোনও দল চাইলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আবেদন করে সময় বৃদ্ধি করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ৩৫ রাজনৈতিক দল

আপডেট সময় ১২:০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭