ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম বিসিএস ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল: শিক্ষামন্ত্রী আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের

সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত, শিগগিরই মন্ত্রিসভায় : তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনের জন্য শিগগিরই এ খসড়া মন্ত্রিসভায় উত্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পেশ করা হবে।

আজ মঙ্গলবার বিকেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তথ্যমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে অ্যাটকোর সভাপতি সালমান এফ রহমানের নেতৃত্বে টেলিভিশন চ্যানেলের মালিক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অ্যাটকোর পক্ষে সালমান এফ রহমান বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে বলেন, অনেক দিন আগে থেকেই সরকার ভারতের সঙ্গে আলোচনা করে সে দেশে বাংলাদেশের টিভি চ্যানেল দেখানোর ব্যবস্থা করার কথা বলে আসছে। কিন্তু এটা এখনো কার্যকর হচ্ছে না। তিনি বিভিন্ন টিভি চ্যানেলে বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়ালগুলো দেখানোর ওপর নিয়ন্ত্রণ আরোপেরও দাবি জানান।

সালমান এফ রহমান আরো বলেন, তথ্য মন্ত্রণালয় বেসরকারি টিভি চ্যানেলগুলোর বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে একতরফাভাবে। এসব সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হলে অনেক ভালো হতো।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘টিভি চ্যানেলসহ বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য আমরা দীর্ঘদিন ধরে একটি জাতীয় সম্প্রচার নীতিমালা তৈরির কাজ করছি। আগামী অক্টোবরের মধ্যে এ নীতিমালার খসড়া তৈরির কাজ শেষ হবে। এর পরই আমরা এটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেব। সেখানেই বিস্তারিত সব কিছু থাকবে।’ এ নীতিমালার খসড়া চূড়ান্ত করার আগেও অ্যাটকোসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত, শিগগিরই মন্ত্রিসভায় : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭