ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্দান্ত হ্যাটট্রিকসহ মাশরাফির ৬ উইকেট

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বল-ব্যাটে দুর্দান্ত সময় পার করছেন আবাহনীর জার্সিতে খেলা টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। যার প্রমাণ চলতি লিগের ৪৫তম ম্যাচে বোলিংয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেটের দেখা পেয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ মার্চ) ফতুল্লায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে এই হ্যাটট্রিক পূর্ণ করেন মাশরাফি। ফতুল্লায় শেষ ওভারে বিধ্বংসী বোলিংয়ের পথে জাহিদ জাবেদ, আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলামের উইকেট তুলে নিয়ে পূরণ করেন হ্যাটট্রিক। শুধু তাই নয়, টানা চারটি উইকেট তুলে নেন এই পেসার।

চতুর্থ উইকেট হিসেবে ফজলে রাব্বিকে সাজঘরে ফেরালে এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। ৯.৫ ওভার বোলিং করে ৪৪ রান খরচায় ৬ উইকেট তুলে নেন অভিজ্ঞ এই পেসার।

ম্যাচটিতে মাশরাফি ছাড়াও আরিফুল হাসান সবুজ দুটি এবং মান্নান শর্মা-সানজামুল একটি করে উইকেট লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্দান্ত হ্যাটট্রিকসহ মাশরাফির ৬ উইকেট

আপডেট সময় ০৬:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮