ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বর্তমান প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল: মতিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বিশ্বনেত্রী। বিশ্বনেতারা তাঁকে খুবই গুরুত্ব দেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখলে বিশ্বনেতারা নেতৃত্বের ক্যাপ্টেনকে খুঁজে পায়। শোকাবহ আগস্টের প্রথম দিন মঙ্গলবার আওয়ামী যুবলীগ আয়োজিত মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম মতিয়া চৌধুরী বলেন, যখন প্রধামন্ত্রী শেখ হাসিনার পরিবারের তুলনা অন্য কোন পরিবারের সাথে করা হয় আমি তখন অবাক হই। এখানে তুলনা হয় কিভাবে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল যে উচ্চতায় গেছে তাদের সঙ্গে হাওয়া ভবন সৃষ্টিকারি, মানিলন্ডারিং মামলার আসামীদের তুলনা হতে পারে না। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী আগাশী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে শুরু হয় চলবে রাত ৮ টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বর্তমান প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল: মতিয়া

আপডেট সময় ০৪:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭