ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

মনে রেখো ছবির গান নিয়ে মাহির নেপাল মিশন

আকাশ বিনোদন ডেস্ক: 

কলকাতার বনি সেনগুপ্ত ও ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে জুটি করে নির্মিত হচ্ছে ছবি ‘মনে রেখো’। এ ছবি নিয়ে বেশ বেগ পেতে হয়েছে মাহিকে। পরপর কয়েকবার সিডিউল দিয়েও নায়কের ভিসা ও ওয়ার্ক পারমিট জটিলতার কারণে সেই সিডিউল মোতাবেক শুটিং শুরু করতে পারেননি পরিচালক ওয়াজেদ আলী সুমন।

ফলে গত বছর শুটিং শেষ করে মুক্তি দেয়ার কথা থাকলেও মুক্তি তো দূরের কথা, শুটিংই শেষ করতে পারেননি। ২০১৮ সালে এসে কাটছে সে জটিলতা। ওয়ার্ক পারমিট নিয়েই বাংলাদেশে ছবিটির শুটিংয়ে ফিরেছেন বনি- এমনটিই জানিয়েছেন পরিচালক। গত ২৫ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর কয়েকটি লোকেশনে ছবির শেষ লটের শুটিং হয়। ইতিমধ্যে সবগুলো দৃশ্যের শুটিং প্রায় শেষ। এখন কেবল গানের জন্য অপেক্ষা।

গানের শুটিং শেষ হলেই ছবিটি সেন্সরে জমা দেয়ার জন্য প্রস্তুত করা হবে। পরিচালক জানিয়েছেন, ছবিটির চারটি গানের শুটিং করা হবে নেপালে। এখন সে প্রস্তুতিই চলছে। ১৫ মার্চ মাহি ও বনিকে নিয়ে নেপাল যাবেন তিনি। সেখানে গানের শুটিং করা হবে।

শুটি চলবে টানা একসপ্তাহ। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘ছবিটি নিয়ে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়েছে। এবার সব ঝামেল কাটিয়ে গানের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আশা করি ভালো কিছুই হবে।’ প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে ওয়ার্ক পারমিট না নিয়ে বাংলাদেশে ভারতীয় তারকা ও কলাকুশলী নিয়ে কাজ করার অভিযোগে হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘মনে রেখো’ ছবিটির শুটিং জটিলতায় পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

মনে রেখো ছবির গান নিয়ে মাহির নেপাল মিশন

আপডেট সময় ০১:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮