ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিটিভিতে চপল মাহমুদের গান

আকাশ বিনোদন ডেস্ক: 

হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি ও লোকজ খেলাগুলো ফিরিয়ে আনতে বাংলাদেশ টেলিভিশন নিয়মিত প্রচার করছে ‘কৃষক ও বিনোদন’ নামের অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় ৭ মার্চ সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানের নতুন পর্ব। এবারের পর্বে দেখা যাবে কবি ও সাংবাদিক চপল মাহমুদের কথা ও সুরে ‘আমি বাংলার ছেলে, আমি কৃষকের দলে’ গানটি। এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী জিয়াদ সিদ্দিক। অনুষ্ঠানটির প্রযোজক নাসির উদ্দিন, পরিকল্পনা ও উপস্থাপনায় আছেন রফিক রাজ।

গানটি নিয়ে চপল মাহমুদ বলেন, ‘আগেই মতো নেই বদলে গেছে দিন। বাংলার গৌরবময় লোক খেলাগুলো আজ বিলুপ্তর পথে। এ বিষয়টি আমাকে ব্যথিত করেছে। মনের এই ব্যথা লাঘব করার জন্যই গানটি লিখেছিলাম। ভালো লাগছে এটা ভেবে যে, অনেক আগের লেখা গানটি কৃষকদের নিয়ে নির্মিত অনুষ্ঠানে প্রচার হবে।’

এবারের পর্ব আয়োজন করা হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের সয়া চাকতা অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। গত ৩ মার্চ শনিবার দিনব্যাপি কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ খেলাধুলা বিষয়ক বিনোদনমুলক হাড়ি ভাঙ্গা, বিস্কুট দৌর, কলা গাছে ওঠা, লাঠিবাড়ী খেলা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা হলে কৃষকদের মাঝে আনন্দ ফিরে আসবে এই আয়োজনের জন্য বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিটিভিতে চপল মাহমুদের গান

আপডেট সময় ১২:৩৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮