ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিয়ের আশ্বাসে কিশোরী ধর্ষণ, অন্তঃসত্ত্বায় কিশোরের পালায়ন

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে বিয়ের কথা বলে অষ্টম শ্রেণীর (১৫) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইমরান নামের (১৮) এক কিশোরের বিরুদ্ধে।

এ ঘটনায় অন্তঃসত্ত্বা হওয়ার পরে স্ত্রীর স্বীকৃতি না পাওয়ায় সোমবার সকালে ইমরানের বিরুদ্ধে ওই স্কুলছাত্রী ধর্ষণ মামলা করেছে। এর পর থেকে ইমরান পলাতক রয়েছে। ওই স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী স্থানীয় রেসিডেনসিয়াল মডেল স্কুলের অষ্টম শ্রেণিতে পড়তো। একই স্কুলের ইমরান নামের এক কিশোরের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অভিভাবকদের সম্মতি না পাওয়ায় পরে বিয়ের কথা বলে ওই ছাত্রীকে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া রাখে। এরপর সেখানে তাকে ধর্ষণ করে ইমরান।

পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্ত্রীর স্বীকৃতি না দেয়ায় আজ সকালে সাভার মডেল থানায় প্রেমিক ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে ওই ছাত্রী।

এ ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সৌমেন মিত্র বলেন, ইমরানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে এবং ওই কিশোরকে আটককের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের আশ্বাসে কিশোরী ধর্ষণ, অন্তঃসত্ত্বায় কিশোরের পালায়ন

আপডেট সময় ০৩:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮