ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

গজারী বনে মিললো অটোরিকশা চালকের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার পোষাইদ এলাকার গজারী বনে আবুল হাসেম ওরফে ইদ্দি নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে শ্রীপুর থানা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত আবুল হাসেম ওরফে ইদ্দি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি রবিবার থেকে নিখোঁজ ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো রবিবার বিকালে অটোরিকশা নিয়ে আবুল হাসেম বাড়ি থেকে বের হন। পরে, রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা পোষাইদ এলাকার ডাকাত ভিটা নামের গজারী বনে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশেই তাঁর অটোরিকশাটি ছিল। এ থেকেই ধারণা করা যাচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকান্ডটি ঘটানো হয়নি, হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রাম থেকে আমিনুল ইসলাম নামের আরো এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

গজারী বনে মিললো অটোরিকশা চালকের লাশ

আপডেট সময় ০২:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮