ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। পারিবারিক বিবাদের কারণে ১০ বছরের মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে স্থানীয় অনেকে জানিয়েছেন। পুলিশ মা-মেয়ের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

রবিবার রাতে উপজেলার কাটলা ইউনিয়নের উলি মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন, মা তোফাজ্জলের সুমি আক্তার এবং তার দশ বছরের মেয়ে নাসরিন আক্তার। রাত সোয়া আটটার দিকে নিজ বাড়ির উঠান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, রাতে বাড়ির উঠানে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মায়ের ঝুলন্ত মরদেহ ও মাটিতে পড়ে থাকা মেয়ের মরদেহ উদ্ধার করে।

তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি মোকলেছুর রহমান। তবে স্থানীয় অনেকে জানিয়েছেন, পারিবারিক বিরোধ সহ্য করতে না পেরে মেয়ের হত্যার পর মা নিজে আত্মহত্যা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আপডেট সময় ০২:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮