ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

গাজীপুরে আগুনে পুড়লো সুতা কারখানা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর কোনাবাড়ির বিসিক এলাকায় কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড নামের একটি সুতা তৈরি কারখানায় আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ সুতা, তুলা ও মেশিনারিজ। তবে এতে কেউ হতাহত হয়নি। কারখানাটিতে প্রায় আগুন লাগে উল্লেখ করে এটি ইচ্ছাকৃত কি না তা ক্ষতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, রবিবার রাত দুইটার দিকে কাদের সিনথেটিক ফাইবার্স কারখানার কমপ্যাক্ট স্পিনিং সেকশনের ২য় তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, টঙ্গী, উত্তরা, ইপিজেড ও ডিবিএলসহ আশেপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার বিপুল পরিমাণ সুতা, তুলা ও মেশিনারিজ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, ভবনটির উপরের অংশ স্টিলের কাঠামো দিয়ে তৈরী। কারখানার নিজস্ব ফায়ার ফাইটার কর্মীরা সময়মতো ব্যবস্থা নিতে না পারায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া আশেপাশে পানি ব্যবস্থা না থাকায় আগুনে নেভাতে বেশি সময় লেগেছে।

কারখানাটির ইলেকট্রিকাল ম্যানেজার বলেন, রাত দুই টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সঙ্গে তারাও আগুন নেভানোর কাজে যোগ দেন। রাতের শিফটে ওই সেকশনের ৩শ শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর তারা সবাই বের হয়ে আসতে সক্ষম হন।

কারখানার শ্রমিকরা জানায়, আগুন লাগার পর শ্রমিকরা হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে সক্ষম হন। এ কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সকালে কারখানা ভবনের টিনসেডের ছাদের একাংশ ধসে পড়ে। এর আগে ২০১৫ সালের ২৪ জানুয়ারি কারখানাটিতে আগুন লেগেছিল বলে জানান তারা।

কারখানার ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানতে চাইলে একে একটি দুর্ঘটনা উল্লেখ করে কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ওয়াজেদ মিয়া কোন মন্তব্য করতে রাজী হননি।

এদিকে আগুনে লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক দেবাশিষ বর্ধনকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

গাজীপুরে আগুনে পুড়লো সুতা কারখানা

আপডেট সময় ০২:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮