ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দূষিত পানি পান করে নারীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় সরবরাহ লাইনের দূষিত পানি পান করে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ হয়েছেন আরো অন্তত ১৫ জন। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মৃত সীমার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ঘোড়াঘাট গ্রামে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় স্থানীয় মাসুদ রানার ৭ম তলা ভবনের কয়েকটি ফ্লাটের বাসিন্দারা গত রাতে সরবরাহ লাইনের পানি পান করে অসুস্থ হয়ে পড়েন। রবিবার সকালে অবস্থা গুরুতর হলে স্থানীয়রা তাদের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সীমা নামে এক পোশাকশ্রমিক মারা যান। অপর ১৫ জন বাসিন্দাকে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দূষিত পানি পান করে এক নারী মারা গেছেন। অপর অসুস্থদের অবস্থা শঙ্কামুক্ত। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দূষিত পানি পান করে নারীর মৃত্যু

আপডেট সময় ০২:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮