ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠনে ভূমিকা রাখবে : নিপুণ রায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ রাজশাহীর কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’ পবিত্র আশুরা ২৬ জুন চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চুরির অভিযোগে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন

অাকাশ জাতীয় ডেস্ক:

চুরির অভিযোগে দুই পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে উপর্যুপরি নির্যাতনের একটি রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

নওগাঁ জেলার পত্মীতলা উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে এক যুবককে বেধড়ক পেটানো হয়েছে বলে জানা গেছে। শনিবার (৩ মার্চ ) সন্ধ্যায় আদনান রহমান নামে এক ব্যক্তির ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়।

ফেসবুক পোস্টে দাবি করা হয়, ‘শুক্রবার নওগাঁ জেলার পত্মীতলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে পকেটমার (চুরির অপবাদে) যুবককে পেটানো হয়। আইনের হাতে তুলে না দিয়ে এভাবে অমানুষের মতো পেটানো কখনোই যুক্তিসংগত হতে পারে না।’

ভিডিওতে দেখা যায়, ওই যুবককে প্রথমে দুই পা বাঁধেন এক ব্যক্তি। তার পর দুই পায়ের মাঝ দিয়ে বাঁশ ঢুকিয়ে উঁচু করে তুলে ধরা হয়। এর পর ওই যুবককে উল্টো করে ঝুলিয়ে এক ব্যক্তি উপর্যুপরি লাঠি দিয়ে পেঠাতে থাকেন। এক পর্যায়ে যুবক পা জড়িয়ে ধরেন। কিন্তু তার পরও পেটানো থামেননি ওই ব্যক্তি।

এবিষয়ে আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পত্নীতলা থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল হক গ্রামপুলিশের বরাত দিয়ে জানান, টাকা চুরির অপরাধে যুবককে হাটের মধ্যথেকে আটক করে চর-থাপ্পড় মেরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পরে যে এরকম ঘটনা ঘটেছে তা তাদের জানা নেই।

ওসি আরও জানান, ঘটনাটি লোকমুখে শোনা যাচ্ছে, কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন না স্থানীয়দের কেউ। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প

চুরির অভিযোগে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন

আপডেট সময় ০২:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮