ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অবশেষে কথা রাখলেন সানাই

আকাশ বিনোদন ডেস্ক: 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অশ্লীল’ ছবি পোস্ট করায়, চিত্রনায়িকা সানাইয়ের নামে উকিল নোটিশ পাঠান এক আইনজীবি। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়া সানাই ঘোষণা দিয়েছিলেন তিনি লাইভে এসে আত্মপক্ষ সমর্থন করে ভক্তদের বিস্তারিত বলবেন। অবশেষে তার সেই কথা রাখলেন তিনি। ফেসবুক লাইভে এসে তিনি সকল সমালোচনার জবাব দেন।

ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘ফেসবুকে মানুষ এমনও মন্তব্য করে যে আমি কখনই নোটিফিকেশন ওপেন করি না ভয়ে। ওপেন করলে কে জানে কী দেখতে হবে তাতে আমার সারাটা দিন খারাপ যাবে। আর আমি চাই না আমার দিনটা খারাপ যাক। আর ফেসবুকে আমি এমন কিছু আপলোড করিনি যাতে আজকে আমাকে এ পরিস্থিতিতে পড়তে হবে। এমন একটা দিন আমাকে দেখতে হবে বুঝতে পারিনি। আমি এমন কিছু করিনি, এমন কোনো ছবি নেই, যাতে আমার বাসায় উকিল নোটিশ পাঠাতে হবে।

আমি খুবই শর্ট টেম্পার। হুট করে রেগে যাই। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। রাগ নিয়ন্ত্রণ করতে চাই। কোনো সাজেশন থাকলে বলবেন। কী খাইলে, কী করলে বা কোন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করলে এ রাগ ঠিক হবে জানাবেন।

আমি হিমালয়ের উপরে উঠে কাপড়চোপড় খুলে নাচানাচি করিনি যে উকিল নোটিশ পাঠাতে হবে। আমাকে একটি ফোন দিতে হতো, মেসেজ করতে পারতো।

আমার পরিবার অনেক রক্ষণশীল। সিনেমায় আসা অনেক কঠিন ছিল। আমি খুবই সাধারণ একটা মেয়ে। বাবা-মা চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ নন। তকদিরে-নসীবে কী আছে জানি না। আমি কাজের জায়গায় শতভাগ দিব। ভুল-ত্রুটি হবেই। আমি ছোট্ট একটা মানুষ। একটা সিনেমাও রিলিজ পায়নি। ওই জায়গা থেকে সবার সহযোগিতা চাই।’

(সানাইয়ের ফেসবুক লাইভ থেকে নেয়া)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে কথা রাখলেন সানাই

আপডেট সময় ১১:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮